কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৮:৫০ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
অবৈধ সনদ বিক্রি

গ্রেপ্তারের পর বরখাস্ত কারিগরি বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান। ছবি : কালবেলা
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান। ছবি : কালবেলা

বিপুল পরিমাণ অবৈধ সার্টিফিকেট ও মার্কশিটসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রকৌশলী এ কে এম শামসুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি। তার গ্রেপ্তারের বিষয়টি সোমবার (১ এপ্রিল) সকালে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে জানানো হয়। এরপর তাকে সাময়িক বরখাস্ত করেছে কারিগরি শিক্ষা বোর্ড।

ডিবি জানায়, গতকাল রোববার (৩১ মার্চ) মধ্যরাতে রাজধানীর পীরেরবাগে কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্টের বাসায় অবৈধ সার্টিফিকেট ও মার্কশিট তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এরপর ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ ঘটনায় রাজধানীর আগারগাঁও ও পীরেরবাগে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান স্বাক্ষরিত আদেশে বলা হয়, ৩১ মার্চ মধ্যরাতে জাল সার্টিফিকেট প্রিন্ট ও বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামানকে ডিবি আটক করে। এ অবস্থায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামানকে সরকারি চাকরির আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, এই প্রক্রিয়ার সাথে জড়িত আরও অনেকেই আছে বলে আমাদের ধারণা। সেগুলো সব তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X