কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

তাস খেলা নিয়ে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

তেজগাঁও থানা। পুরোনো ছবি
তেজগাঁও থানা। পুরোনো ছবি

রাজধানীর তেজগাঁওয়ে একটি বাসায় রনি মিয়া নামে যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। এ সময় রনির বড় ভাই রফিক মিয়াও গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলে (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে তাস খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।

মোহাম্মদ মহসিন বলেন, মোরশেদ ও রনিসহ বেশ কয়েকজন ঘরে বসে তাস খেলছিলেন। এক পর্যায়ে রনির সঙ্গে মোরশেদের কথা কাটাকাটি হয়। এ সময় মোরশেদ রেগে গিয়ে রনিকে ছুরিকাঘাত করেন। রফিক বাধা দিতে আসলে তাকেও ছুরিকাঘাত করেন তিনি।

ওসি বলেন, মোরশেদ পালিয়ে গেলেও এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। আর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X