কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি শিগগিরই, পরীক্ষা আগস্টের শেষে

সাত কলেজের নিয়ে গ্রাফিক্স। ছবি : কালবেলা
সাত কলেজের নিয়ে গ্রাফিক্স। ছবি : কালবেলা

খুব শিগগিরই রাজধানীর সরকারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। সবকিছু ঠিক থাকলে ২০ জুলাইয়ের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং একই মাস থেকে শুরু হতে পারে অনলাইনে আবেদন গ্রহণ। আগস্ট মাসের শেষ দিকে ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে।

আর কলেজগুলোতে পাঠদান পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকেও অনুমোদন পাওয়া গেছে জুলাই মাসর শুরুতেই। সে জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধীনেই প্রথমবারের মতো এই সাত কলেজে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভর্তির বিজ্ঞপ্তির প্রস্তুতি প্রায় শেষপর্যায়ে। আমরা আশা করছি, ২০ জুলাইয়ের মধ্যেই তা প্রকাশ করতে পারব। এরপর অনলাইন আবেদন শুরু হবে এবং আগস্টের শেষদিকে কিংবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে

তিনি আরও বলেন, ভর্তি প্রক্রিয়া দ্রুত শেষ করে অক্টোবর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার লক্ষ্যে আমরা এগোচ্ছি।

২০২৩ সালের এইচএসসি বা সমমান পাস করা শিক্ষার্থীদের জন্য এবারের ভর্তি পরীক্ষায় আবেদন করার সুযোগ রাখার বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন অধ্যাপক ইলিয়াস। তার ভাষায়, ‘এখন পর্যন্ত আমাদের পরিকল্পনায় সেকেন্ড টাইম শিক্ষার্থীদের সুযোগ রাখছি। তবে এটি আগামী বছর থেকে বাতিল হতে পারে

অন্যদিকে সনাতন পদ্ধতিতেই এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন সাত কলেজের প্রশাসক। তবে প্রযুক্তিগত সহায়তায় বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) সহায়তা নেওয়ার কথা ভাবা হচ্ছে। বিষয়টি নিয়ে বুয়েটের সঙ্গে আলোচনা চলছে, চূড়ান্ত হলে তারা প্রযুক্তিগত দিক পরিচালনা করবে।

সাত কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। মার্চ মাসে ইউজিসিতে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে এক সভায় এই নাম নির্ধারণ করা হয়। নামটি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং উপদেষ্টা পরিষদের অনুমোদন শেষে রাষ্ট্রপতির সম্মতিক্রমে অধ্যাদেশ জারি করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X