মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চবি প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

কোটা সংস্কার আন্দোলনকারীদের চবিতে ‘গার্ড অব অনার’

পুলিশের হামলার শিকারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ করে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
পুলিশের হামলার শিকারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ করে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

কোটা সংস্কারের দাবিতে শহরে আন্দোলন করা শিক্ষার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে গার্ড অনার দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে পৌঁছলে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা তাদের গার্ড অব অনার দিয়ে বরণ করে নেয়।

এর আগে বিকেল সোয়া ৫টায় চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় পুলিশের হামলার শিকার হন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ খবর ছড়িয়ে পড়ার পর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে জড়ো হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি, রাঙামাটি মহাসড়ক অবরোধ করেন। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে এ অবরোধ। ২ ঘণ্টা ধরে অবরোধের ফলে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আজকে ১ নম্বর গেটে শিক্ষার্থীদের কোনো কর্মসূচি ছিল না। আমাদের কর্মসূচি ছিল শহরে। কিন্তু শহরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার সময় অন্যায়ভাবে পুলিশ ছাত্রছাত্রীদের ওপর হামলা করেছে। পুলিশের হাত থেকে নারী শিক্ষার্থীরাও রক্ষা পায়নি। যার ফলে আমরা এর প্রতিবাদে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছি। আমার ভাইবোনের যে রক্ত ঝরেছে তা বৃথা যেতে দেওয়া হবে না। কোটা পদ্ধতির সংস্কার না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।

পরবর্তীতে ২ ঘণ্টা অবরোধের পর রাত ৯টায় অবরোধ তুলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর সড়ক হয়ে জিরো পয়েন্টে এসে একত্রিত হয় শিক্ষার্থীরা। পরে রাতের ট্রেনে শহরে আন্দোলন শেষে শিক্ষার্থীরারা ক্যাম্পাসে ফিরে এলে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা তাদের গার্ড অব অনার দিয়ে বরণ করে নেয়।

এ সময় শিক্ষার্থীরা জিরো পয়েন্টে বেশ কিছুক্ষণ কোটা সংস্কারের দাবিতে স্লোগান দেয়। রাত ১০টায় পরবর্তী দিনের (আগামীকাল শুক্রবারের) কর্মসূচি ঘোষণা করে এদিনের কর্মসূচি সমাপ্ত করে শিক্ষার্থীরা।

এ সময় শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টায় নগরীর ষোলশহর থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় আন্দোলনকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X