রাবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

উপাচার্যসহ রাবি প্রশাসনকে পদত্যাগের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

শিক্ষার্থী ও জাতির কাছে ক্ষমা চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে আলটিমেটাম দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমন্বয়করা। বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৭ সদস্যবিশিষ্ট সমন্বয়ক পরিষদ।

এতে বলা হয়, কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে না থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কাছে আস্থা হারিয়েছে। উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম (প্রশাসন) এবং অধ্যাপক ড. হুমায়ুন কবীর (শিক্ষা), সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা, জনসংযোগ কর্মকর্তা, ১৭ হলের প্রভোস্ট, লিগ্যাল সেল, যৌন নিপীড়ন সেল, ডরমেটরি প্রশাসক, অবৈধ সিনেট ও সিন্ডিকেট সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দিচ্ছি।

আমাদের মহান মুক্তিযুদ্ধের রাজাকার ও আল-বদরের ভূমিকার জন্য জাতির কাছে তাদের ক্ষমা চাইতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা তাদের ফ্যাসিবাদী ‘আম্মু’র মতো টেনেহিঁচড়ে বের করতে বাধ্য হবে। কোনো অবস্থাতেই পারিবারিক কিংবা ব্যক্তিগত কারণ দেখানো চলবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক গোলাম কিবরিয়া মো. মেশকাত চৌধুরী বলেন, আপনারা সবাই দেখেছেন সারাদেশের ছাত্রজনতা যখন গণমানুষের মুক্তির জন্য তাদের বুকের তাজা রক্ত দিয়ে সবকিছু বিসর্জন দিচ্ছিল সে সময় রাবি প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের ওপর রাষ্ট্রীয় পোষা গোন্ডাবাহীনিদের লেলিয়ে দিয়েছিল। সে জায়গা থেকে আমরা বলেছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে প্রভোস্ট পর্যন্ত এবং অবৈধ সিনেট ও সিন্ডিকেট আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১০

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১১

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১২

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৩

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৪

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৫

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৬

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৮

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৯

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

২০
X