জবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০১:২৩ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে জবি শিক্ষার্থীর আত্মহত্যা

ফারহান আহসান চৌধুরী। ছবি : কালবেলা
ফারহান আহসান চৌধুরী। ছবি : কালবেলা

রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোড়ান এলাকায় একটি বাসা থেকে ফারহান আহসান চৌধুরী নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের সদস্যদের। ফারহান জবির নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে তাকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ফারহানের মামা ফাহিম ফয়সাল বলেন, আমার ভাগ্নে জবির নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। বিকেল সাড়ে ৪টার দিকে বাসায় এসে রুমের দরজা বন্ধ করে রাখে। অনেক ডাকাডাকি করলেও দরজা খোলেনি। এরপর ভেতরে ঢুকে দেখি সে প্যান্টের বেল্ট গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। অচেতন অবস্থায় ফারহানকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কী কারণে আমার ভাগ্নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। এর পেছনে কী কারণ থাকতে পারে তা আমরা জানি না।

জানা গেছে, ফারহান খিলগাঁও থানার ৬ নম্বর উত্তর গোড়ানে একটি সাততলা বাসার ছয় তলায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, খিলগাঁও এলাকা থেকে জবির এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার পরে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই। নিহতের পরিবার দাবি করে, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আমরা বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানিয়েছি।

এ বিষয়ে জবির নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরিফিকেশন বলেন, ফারহান বিশ্বিবদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ফারহান খুব ভালো ছেলে। তার মৃত্যুর বিষয়ে আমরা বিস্তারিত কিছু জানি না। আমি ফারহানের মায়ের সঙ্গে কথা বলেছি। তবে তার মা অসুস্থ ছিল বলে জানতে পেরেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

ভলিবলের কামাল আর নেই

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১০

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১১

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

১২

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

১৩

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

১৪

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

১৫

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

১৬

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

১৯

গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২

২০
X