ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০১:২১ এএম
অনলাইন সংস্করণ

রবীন্দ্র সরোবরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধর

আহত শিক্ষার্থীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ছবি : কালবেলা
আহত শিক্ষার্থীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ছবি : কালবেলা

রাজধানীর ধানমণ্ডি লেকে রবীন্দ্র সরোবর সংলগ্ন ক্যাফেটেরিয়ার চেয়ারে বসাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত সাত শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করেছে সেখানকার কর্মচারীরা। আহত শিক্ষার্থীরা বাংলাদেশ মেডিকেল হাসপাতাল, পপুলার ও সিটি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (৭ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে ধানমণ্ডি লেকে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন, ঢাকা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ২০২২-২৩ সেশনের সাব্বির, একই ব্যাচের মেহেদী, মাসুদ, শাকিল ও সাইদ। ২০১৭-১৮ সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সোহেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

জানা গেছে, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী ধানমণ্ডি লেকে ঘুরতে যান। সেখানে এক ক্যাফেটেরিয়ার খালি চেয়ারে বসেন। সে সময় ক্যাফেটেরিয়ার এক কর্মচারী অর্ডার নিতে বলেন। শিক্ষার্থীরা তাদের আরও বন্ধু এলে অর্ডার নিবে বলে ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে জানান। কিন্তু নতুন কাস্টমারের সমস্যার কথা বলে কর্মচারী শিক্ষার্থীদের চেয়ার ছেড়ে দিতে বলেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা ঢাকা কলেজের পরিচয় দিলে বাগবিতণ্ডা শুরু হয়। এরপর ঢাকা কলেজের ছয়জন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করেন তারা।

এরপর বিষয়টি ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে গেলে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে ধানমণ্ডি লেকে যান। ক্যাফেটেরিয়ার কর্মচারীদের না পেয়ে আশপাশের দোকান ভাঙচুর করে কলেজে ফেরত আসেন শিক্ষার্থীরা।

আহত শিক্ষার্থী সাব্বির বলেন, ঢাকা কলেজের ৫/৬ জন বড় ভাই ক্যাফেটেরিয়াতে বসতে গেলে কর্মচারীরা তাদেরকে উঠিয়ে দেয় এবং ঢাকা কলেজের পরিচয় দিলে গালাগালি শুরু করেন। এ সময় মেসেঞ্জার গ্রুপে বিষয়টি জানালে আশপাশ থেকে ১৭/১৮ জন জড়ো হই। আমরা গেলে ক্যাফেটেরিয়ার লোকজন মারধর করেন। আমরা ৬/৭ জন আহত হই। সবাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত আরেক শিক্ষার্থী সোহেল বলেন, আমরা বন্ধুরা সরোবরের ক্যাফেটেরিয়ার খালি টুলে বসি। এ সময় ওয়েটার বলেন যদি কিছু খান তাহলে বসেন। আমরা ওয়েটারকে বললাম কাস্টমার আসলে ওঠে যাব। তখন আমি ম্যানেজারকে ঢাকা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী পরিচয় দেই। সে সময় ম্যানেজার কলেজের নামে গালাগালি শুরু করেন। এরপর ক্যাম্পাসের ছোট ভাইয়েরা তর্কাতর্কি করেন। এক পর্যায়ে আমাদের মারধর করেন।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস কালবেলাকে বলেন, আমরা ঘটনাটি জানতে পেরে পুলিশকে খবর দিয়েছি। বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X