বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে রংপুর অঞ্চলের সেরা দশে হাবিপ্রবির ৩ জন

১৫তম জাতীয় স্নাতক (অনার্স) গণিত অলিম্পিয়াডে সেরা দশে স্থান পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তিন শিক্ষার্থী। ছবি : কালবেলা
১৫তম জাতীয় স্নাতক (অনার্স) গণিত অলিম্পিয়াডে সেরা দশে স্থান পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তিন শিক্ষার্থী। ছবি : কালবেলা

১৫তম জাতীয় স্নাতক (অনার্স) গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলের আঞ্চলিক বাছাইপর্বে সেরা দশে স্থান পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তিন শিক্ষার্থী।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগের আয়োজনে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর অঞ্চলের এ বাছাইপর্বের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় বেরোবির একাডেমিক ভবন-২ এ। হাবিপ্রবির তিনজন ছাড়াও সেরা দশে স্থান পেয়েছেন বেরোবির ৫ জন এবং সৈয়দপুরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাউস্ট) ৩ শিক্ষার্থী।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউস্টের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আদিত্য বণিক। দ্বিতীয় স্থান অধিকার করেন বেরোবির সঞ্জীব কুমার দেব শর্মা এবং ৩য় স্থান অধিকার করেন বাউস্টের সিএসই বিভাগের নূর এ আলম।

হাবিপ্রবি থেকে যথাক্রমে সপ্তম এবং নবম স্থান অধিকার করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী কাবির আবদুল্লাহ ও রত্না ঘোষ দিশা এবং দশম স্থান অধিকার করেন গণিত বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, গণিত হচ্ছে মাদার অব সায়েন্স। শুধু বিজ্ঞান নয়, অর্থনীতি ও ব্যবসার ভাষাও গণিত। গণিতের ব্যবহার দেশে-বিদেশে বিজ্ঞানের অগ্রযাত্রায় অনেক সাফল্য নিয়ে আসতে পেরেছে। এ সময় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গবেষণা ও একাডেমিক কার্যক্রমেও সাফল্যের স্বাক্ষর ধরে রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হাবিপ্রবি শিক্ষার্থী কাবির আবদুল্লাহ অনুভূতি ব্যক্ত করে বলেন, যে কোনো জয়ই সামনের দিকে যাওয়ার প্রেরণা দেয়। অনেক বাধা-বিপত্তিকে উপেক্ষা করে হাবিপ্রবির গণিত বিভাগ এগিয়ে যাচ্ছে আপন গতিতে। অলিম্পিয়াডের পাশাপাশি বিদেশে স্কলারশিপ এবং গবেষণায় মেধার স্বাক্ষর রাখছে হাবিপ্রবির গণিত বিভাগ। এমন অগ্রযাত্রার অংশীদার হয়ে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে হাবিপ্রবির গণিত বিভাগ এমন আশাবাদ ব্যক্ত করছি।

এবারের প্রতিযোগিতায় বেরোবি, হাবিপ্রবি, বাউস্ট, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ এবং নীলফামারী সরকারি কলেজের মোট ১৫৫ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিটি অঞ্চল থেকে ১০ জন করে নির্বাচিত শিক্ষার্থী নিয়ে পরবর্তীতে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে দেশব্যাপী স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X