দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কথাকাটাকাটির জেরে হাতাহাতি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাসে কথাকাটাকাটির জেরে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে শহর থেকে ক্যাম্পাসে আসার পথে বাসের মধ্যে আনসারুল নামের এক শিক্ষার্থী জুনিয়র কয়েকজন শিক্ষার্থীকে আস্তে কথা বলতে বলেন। এতে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর বাস ক্যাম্পাসে আসলে বাস থেকে নামার পর দুপক্ষের মধ্যে আবারও কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় আনসারুলের বিপক্ষে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ তোলেন ভুক্তভোগী ৩ শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী জয় আহমেদ বলেন, আমি বাস থেকে নেমে একপর্যায়ে দেখি আমার এক ছোট ভাইকে একজন ধাক্কাধাক্কি করছে। আমি তার কাছে গেলে দেখি ওই ব্যক্তির হাতে ছুরি এবং এলোপাতাড়ি ছুরি চালাচ্ছে। এ সময় আমিও ছুরিকাঘাতে আঘাতপ্রাপ্ত হই।

অভিযুক্ত শিক্ষার্থী আনসারুল বলেন, গতকাল রাতে বাসে করে আসার সময় কয়েকজন শিক্ষার্থী বাসের মধ্যে উচ্চস্বরে কথা বলে। তখন একজন সিনিয়র ভাই তাদের আস্তে কথা বলতে বলেন। এ সময় তাদের মধ্যে একজন ওই সিনিয়র শিক্ষার্থীর সঙ্গে উচ্চস্বরে কথা বলায় আমি তাকে এভাবে কথা বলতে নিষেধ করি। এরপর ওই ছেলে কয়েকজনকে ফোন করে এবং ক্যাম্পাসের বাসস্ট্যান্ডে নামার পর ১০-১২ জনকে জড়ো হয়ে থাকতে দেখি। এরপর তারা আমাকে ধরে মারধর করে। আমাকে মারধর করায় আমি প্রতিবাদ করি এবং এর প্রেক্ষিতে হয়তো কেউ হাতে আঘাত পেয়ে থাকতে পারে এটা আমি জানি না। আমার কাছে ছুরি বা অন্যকোনো কিছু ছিল না।

এ বিষয়ে হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক বলেন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে এমন বিশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনা যেই দোষী হোক তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। শিবির কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, যে শিক্ষার্থীর নামে অভিযোগ তাকে আমরা সাময়িকভাবে বহিষ্কার করেছি এবং তদন্ত কমিটি গঠনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X