কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্বমঞ্চে লাল-সবুজের জয়জয়কার

কম্বোডিয়ায় গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের ৩ স্বর্ণ পদক জয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিজয়ের মাসে বিশ্বের বুকে আবারও মাথা উঁচু করে দাঁড়াল বাংলাদেশ। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ গণিত উৎসব ‘অ্যাংকর ম্যাথেমেটিক্স কম্পিটিশন ২০২৫’-এ অংশ নিয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশের তিন খুদে গণিতবিদ। কম্বোডিয়ায় আয়োজিত এই আন্তর্জাতিক আসরে অংশগ্রহণকারী তিন বাংলাদেশি শিক্ষার্থীর সবাই জিতে নিয়েছেন স্বর্ণপদক।

বিদেশের মাটিতে মেধার স্বাক্ষর রাখা এই তিন শিক্ষার্থীই ঢাকার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র। তারা হলেন- কিঞ্জল নাগ দিব্য ষষ্ঠ শ্রেণির, আজফার আমিন ইলহাম ও সাত্ত্বিক শেখর মণ্ডল সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বিশ্বের ২৫টি দেশের বিভিন্ন গ্রেডের শিক্ষার্থীরা এবারের আসরে অংশ নেন। তাদের মধ্যে তারা শীর্ষস্থান অর্জন করেন।

কম্বোডিয়ার রাজধানী নমপেনে অবস্থিত ইনস্টিটিউট অব টেকনোলজি অফ ক্যাম্বোডিয়া প্রাঙ্গণে এবারের প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বিশ্বের প্রায় ২৫টি দেশের বিভিন্ন গ্রেডের মেধাবী শিক্ষার্থীরা এই লড়াইয়ে অংশ নেয়। তিন ধাপের কঠোর বাছাই প্রক্রিয়া পেরিয়ে বাংলাদেশের এই তিন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় এবং শেষ পর্যন্ত সেরাদের সেরা হয়ে দেশের নাম উজ্জ্বল করে।

বাংলাদেশে এই পুরো প্রক্রিয়ার সমন্বয় করেছে প্রযুক্তিনির্ভর শিক্ষামূলক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড বাংলাদেশ। তারা অনলাইন নিবন্ধন থেকে শুরু করে শিক্ষার্থীদের বাছাই পরীক্ষা, বিশেষ প্রশিক্ষণ ও আন্তর্জাতিক আয়োজকদের সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে।

সমন্বয়ক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সঠিক পদ্ধতিতে প্রস্তুতি নেওয়ায় আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ভালো করছে। সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে আমাদের দেশের সন্তানরা যে বিশ্বমঞ্চে যেকোনো দেশের সাথে পাল্লা দিতে সক্ষম, এই তিন সোনার পদক তারই জীবন্ত প্রমাণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১০

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৩

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৪

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৫

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৬

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৭

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৮

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৯

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

২০
X