হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় আহত বাবাকে বাঁচাতে চান হাবিপ্রবির সালমা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সড়ক দুর্ঘটনায় আহত বাবাকে বাঁচাতে চান দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী মোছা. উম্মে সালমা রাফি মনি। তার বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।

রংপুর থেকে পড়তে আসা রাফি মনি হাবিপ্রবির বিজনেস স্টাডিজ অনুষদের মার্কেটিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী। সালমার বাবা গত ৯ অক্টোবর মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনার শিকার হোন। তার বাবার চিকিৎসার জন্য এ যাবৎ অনেক অর্থ ব্যয় হয়েছে। জরুরি ভিত্তিতে আরও প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন, যা পরিবারটির পক্ষে জোগাড় করা সম্ভব না। যার কারণে তিনি সমাজের বিত্তবান এবং দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন।

অশ্রুসিক্ত নয়নে আর্থিক সাহায্য চেয়ে সালমা বলেন, আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমার বাবা সড়ক দুর্ঘটনায় নির্মমভাবে আহত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসাপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ যাবৎ অনেক টাকা ফুরিয়েছি। জরুরি ভিত্তিতে আরও ১০ লাখ টাকা প্রয়োজন, যা আমার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব না।

তিনি আরও বলেন, তাই আপনাদের সবার প্রতি আমার আকুল আবেদন, এই সংকটাপন্ন দুর্দিনে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাকে কিছু আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমার বাবা আবারও নতুন জীবন ফিরে পাবেন। আমাদের পরিবারের হাল ধরতে পারবেন। এই মুহূর্তে আপনাদের জরুরি আর্থিক সহযোগিতা খুবই প্রয়োজন। আপনারা এ সহযোগিতা করে পাশে থাকলে আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X