শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনায় চার দিনের রিমান্ডে দুই ছাত্র

বাঁ থেকে স্বাগত দাস (পার্থ) ও শান্ত তারা (আদনান)। ছবি : সংগৃহীত
বাঁ থেকে স্বাগত দাস (পার্থ) ও শান্ত তারা (আদনান)। ছবি : সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুই ছাত্রের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ জুন) দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক হারুনুর রশিদ এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা মো. তাজউদ্দিন। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী স্বাগত দাস (পার্থ) ও শান্ত তারা (আদনান)।

তাজউদ্দিন বলেন, মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে আদালতের বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে সকাল পৌনে ১০টায় আসামিদের আদালতের হাজির করা হয়। বেলা ১১টায় রিমান্ডের শুনানি চলাকালে আদালত চত্বরে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা আদালতের এজলাস কক্ষের বারান্দায় অবস্থান নেন। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে আসামি দুজনকে আদালত থেকে প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়া হয়।

গত ২ মে সন্ধ্যায় সহপাঠী আদনান ও পার্থের সাথে কনসার্টে যাওয়ার কথা ছিল ওই ছাত্রীর। কনসার্টে যাওয়ার আগে কৌশলে তারা ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সুরমা আবাসিক এলাকার একটি মেসে নিয়ে যায়। পরে অচেতন করে তাকে রাতভর ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ করে আদনান ও পার্থ। সকালে তারা নির্যাতিত ওই ছাত্রীকে ঘটনাটি জানায়। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে তারা ছাত্রীটিকে ব্ল্যাকমেইল করে আসছিল।

গত বৃহস্পতিবার ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে ধর্ষণের লিখিত অভিযোগ দেয়। ওই দিনই ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে অভিযুক্ত দুই ছাত্রকে আটক করে পুলিশ। পরে শুক্রবার বিকেলে ছাত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় ওই দুই ছাত্রসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

এদিকে, ধর্ষণের অভিযোগে প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১০

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১২

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৩

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৪

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৫

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৬

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৭

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৮

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৯

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

২০
X