শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই বিভাগের ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগের প্রধানদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনায় ও সংশ্লিষ্ট সুপারিশের ভিত্তিতে গৃহীত বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হলো, যা পরবর্তী সিন্ডিকেট সভায় অবহিত করা হবে। এর আগে ২৫ সেপ্টেম্বর ২৩৭তম সিন্ডিকেট সভায় অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের ২৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, ‘আমরা ভিসি ও প্রো-ভিসি স্যারের সঙ্গে আলাপ করেছি। তারা বলেছেন, বহিষ্কারাদেশ সম্পূর্ণভাবে বাতিল করবেন। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত মাঠে থাকব। ততদিন পর্যন্ত আমাদের ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রশাসনকে বলেছি, ৭২ ঘণ্টার মধ্যে সিন্ডিকেট সভার মাধ্যমে ২৫ জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। অন্যথায় আমরা ক্লাসে ফিরে যাব না।’

উল্লেখ্য গত এক বছর আগের র‍্যাগিং ইস্যু কেন্দ্র করে ২৩৭তম সিন্ডিকেট সভায় একজন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার ও ২৪ জনকে বিভিন্ন মেয়াদে ও হল থেকে আজীবন বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে শুরু হয় তীব্র আন্দোলন। অনেক বিভাগের শিক্ষার্থী প্রশাসনের এ সিদ্ধান্তকে প্রহসন দাবি করে ক্লাস পরীক্ষা বর্জন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১১

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১২

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৩

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৪

ভোরে ঝরল ৪ প্রাণ

১৫

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৬

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৭

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৮

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৯

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

২০
X