মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে শাকসু নির্বাচনের তপশিল ঘোষণা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দীর্ঘ ২৮ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদের নির্বাচনের তপশিল ঘোষণা করেছে শাকসু নির্বাচন কমিশন।

রোববার (১৬ নভেম্বর) বিকাল পাঁচটায় আইআইসিটি ভবনে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ এ তপশিল ঘোষণা করেন।

তপশিল অনুযায়ী, আগামী ২০ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২২ নভেম্বর বিকাল সাড়ে তিনটা পর্যন্ত খসড়া ভোটার তালিকার আপত্তি গ্রহণ এবং ২৩ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। ২৫ নভেম্বর একই সময়ে মনোনয়নপত্র বিতরণ ও জমা নেওয়া হবে।

প্রার্থীরা ২৬ নভেম্বর বিকাল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ২৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ২৮ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

৩০ নভেম্বর বিকাল সাড়ে তিনটার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রার্থিতা সংক্রান্ত আপিল গ্রহণ ও নিষ্পত্তির শেষ সময় ১ ডিসেম্বর বিকাল চারটা। ২ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

নির্ধারিত তপশিল অনুযায়ী, ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৩ নভেম্বর শাকসু নির্বাচনের তারিখ ঘোষণায় উপাচার্যের নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। পরে উপাচার্য তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে ১০ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে ঘোষণা দেন।

পরদিন রাতে উপাচার্য এক সংবাদ সম্মেলনে ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন হবে বলে ঘোষণা দেন। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আবারও আন্দোলন শুরু করে ও তারিখ পরিবর্তনে উপাচার্যকে আলটিমেটামও দেন।

পরে শাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৪ দফা দাবি জানায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ লক্ষ্যে উপাচার্য এএম সরওয়ারদ্দিন চৌধুরীর কাছে তারা স্মারকলিপি দেয়।

উল্লেখ্য, শাবিতে সর্বশেষ ১৯৯৭ সালে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X