যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

৩২৫ শিক্ষার্থীকে বৃত্তি দিল যবিপ্রবি

৩২৫ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল যবিপ্রবি। ছবি : কালবেলা
৩২৫ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল যবিপ্রবি। ছবি : কালবেলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৩২৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৮৯ জন শিক্ষার্থীকে ‘অভ্যন্তরীণ বৃত্তি’ তহবিল থেকে এবং বাকি ৩৬ জনকে দ্বিতীয় ধাপে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর ৩টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে শিক্ষার্থীদের হাতে গত পাঁচ মাসের বৃত্তির ৫০০০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ অর্থবছরের অভ্যন্তরীণ বৃত্তির খাত থেকে বিভিন্ন বিভাগের প্রাথমিকভাবে ২৮৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া আরও ৩৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের ঘোষণা দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থী মাসে ১ হাজার করে বছরে ১২ হাজার টাকা বৃত্তি পাবে। বৃত্তির টাকা শিক্ষার্থীদের মাসের প্রথমেই ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বলে ঘোষণা দেওয়া হয়।

বৃত্তির জন্য মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পাশাপাশি অন্য কোনো স্থান হতে বৃত্তি পায় না এমন শিক্ষার্থীদের বাছাই করা হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, বৃত্তি প্রদানের মাধ্যমে তোমাদের পড়াশোনায় উৎসাহ প্রদানই আমাদের মূল লক্ষ্য। তোমাদের লক্ষ্য ঠিক করো সাফল্য আসবেই। নিজস্ব বুদ্ধিকে আগে প্রাধান্য দিতে হবে। ভালো বন্ধু নির্বাচন করতে হবে। ভালো বন্ধু ভালো অভিভাবক। তোমাদের সাথে নিয়ে যবিপ্রবিকে একটি মানবিক ক্যাম্পাস হিসেবে গড়তে চাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. জাফিরুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ মো. কামাল হোসেন, উপ-রেজিস্ট্রার নিত্যনন্দ পালসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১০

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১১

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১২

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৩

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৪

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৫

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৮

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৯

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

২০
X