মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্য সংস্কারের দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি

ঢাবি উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদানকালে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
ঢাবি উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদানকালে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অবস্থিত ঐতিহাসিক ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্য দ্রুত সংস্কারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

বৃহস্পতিবার (০৩ জুলাই) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. রিপন আহম্মেদ এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফেরদৌস আলম এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শামীম শিকদারের নির্মিত এই ভাস্কর্য শুধু একটি শৈল্পিক নিদর্শন নয়, এটি মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ প্রতীক। ভাস্কর্যটির এমন অবহেলা ও নাজুক অবস্থা জাতির গৌরবের সঙ্গে বেমানান বলে মনে করেন তারা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা দাবি জানান—

১. ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্যটি জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণ ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

২. ভবিষ্যতে ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন ভাস্কর্যগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।

৩. শিক্ষার্থী, শিল্পী, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্টদের নিয়ে একটি স্থায়ী কমিটি গঠন করতে হবে, যা নিয়মিত তদারকি করবে।

শিক্ষার্থীরা আরও বলেন, এই ভাস্কর্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র জাতির গৌরবের প্রতীক। এটি অবহেলিত থাকাটা দুঃখজনক এবং এর দ্রুত সংস্কার ও সংরক্ষণ প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X