বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০১:১৭ এএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদ বাঙলা কলেজ শাখার কমিটি গঠন

রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদ বাঙলা কলেজ শাখার কমিটি গঠন

রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে শুক্রবার (১৮ জুলাই) নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। অনুমোদিত এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলমগীর বাংলা, এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবু জাফর। নতুন নেতৃত্বের অধীনে কমিটিতে মোট ৮৬ জন সদস্য রয়েছেন।

কমিটি গঠনে একাধিক উপদেষ্টার স্বাক্ষরের ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়। শিক্ষক উপদেষ্টা হিসেবে রয়েছেন সরকারি বাঙলা কলেজের প্রভাষক হাসান আলী এবং রুমানা শবনম।

এ ছাড়াও ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন- মো. মমিন খান (প্রধান উপদেষ্টা), শাহিনুর রহমান শাহিন, নজরুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, হারুন অর রশিদ লিটন, দিদারুল ইসলাম, নাঈম হোসেন এবং জিয়াউর রহমান।

নবনির্বাচিত সভাপতি আলমগীর বাংলা বলেন, ‘আমি রাজবাড়ীর সকল ছাত্রদের স্বার্থে কাজ করব। শিক্ষার্থীদের যে কোনো সমস্যা সমাধানে পাশে থাকব।’

সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, ‘এই কমিটি হবে শিক্ষার্থী অধিকার ও কল্যাণে একটি সেবামূলক প্ল্যাটফর্ম। সকলে মিলেই আমরা এগিয়ে যাব।’

পরিষদের নতুন কমিটি গঠন উপলক্ষে ছাত্রদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X