বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০২:৫৫ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

বাঙলা কলেজ শিক্ষার্থী শহীদ সাগরের মৃত্যুবার্ষিকী আজ

সাগর আহমেদ। ছবি : সংগৃহীত
সাগর আহমেদ। ছবি : সংগৃহীত

আজ ১৯ জুলাই, বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শহীদ সাগর আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী। ঠিক এক বছর আগে, ২০২৪ সালের এই দিনে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি।

সাগরের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামে। বাবা তোফাজ্জেল হোসেন ও মা গোলাপী বেগমের একমাত্র সন্তান ছিলেন তিনি। পরিবারের সকল আশা-ভরসা আর স্বপ্ন ছিল সাগরকে ঘিরে। ছেলেকে হারিয়ে পরিবারটি এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি।

ঘটনার পরদিন ২০ জুলাই সাগরের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়।

সহপাঠীরা জানান, সাগর ছিলেন শান্ত, ভদ্র এবং সচেতন প্রকৃতির ছাত্র। তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না। কেবল ন্যায্যতার পক্ষে দাঁড়িয়ে তিনি সহপাঠীদের সঙ্গে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছিলেন।

সাগরের সহপাঠী এস.এম মঈন জানান, সাগর ছিলেন মানবিক ও নিরীহ প্রকৃতির একজন মানুষ। তিনি বলেন, ‘সে ছিল আমাদের মধ্যে সবচেয়ে মানবিক ও নিরীহ প্রকৃতির, সাগর কোনোকিছুর সাত-পাঁচে থাকত না। এখন তার নামটা শুধুই স্মৃতি।’

সাগরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঙলা কলেজে তার সহপাঠীদের উদ্যোগে অল্প পরিসরে একটি দোয়ার আয়োজন করা হয়েছে। একইসঙ্গে শহীদদের স্মরণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাকছাস) আয়োজন করেছে বাঙলা কলেজ থেকে মিরপুর-১০ পর্যন্ত এক পদযাত্রা এবং বাঙলা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সাগরের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ও ছাত্র মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়। শিক্ষাঙ্গনে সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে তার আত্মত্যাগ এক প্রতীক হয়ে ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১০

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১১

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৩

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৪

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৫

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৬

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৭

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৮

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৯

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

২০
X