মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৩:২১ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৭:৪২ এএম
অনলাইন সংস্করণ

ইবি ছাত্রের রহস্যজন্যক মৃত্যুর তদন্তের দাবিতে ছাত্রশিবিরের টর্চ মিছিল

সাজিদ আবদুল্লাহর মৃত্যুর তদন্তের দাবিতে ইবি ছাত্রশিবিরের টর্চ মিছিল। ছবি : কালবেলা
সাজিদ আবদুল্লাহর মৃত্যুর তদন্তের দাবিতে ইবি ছাত্রশিবিরের টর্চ মিছিল। ছবি : কালবেলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থী সাজ্জাদ আবদুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে টর্চলাইট মিছিল করেছে শাখা ছাত্রশিবির।

শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের ছাত্রীহল সংলগ্ন সড়ক ঘুরে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে করে সংগঠনটি। সমাবেশে নিরাপদ ক্যাম্পাস, শতভাগ আবাসিকতা ও পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনার জোর দাবি জানানো হয়।

মিছিলে তারা ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘পুকুরেতে লাশ কেন, প্রশাসন জবাব চাই’, ‘সাজিদ হত্যার তদন্ত, করতে হবে করতে হবে’, ‘আর কত পরলে লাশ, প্রশাসনের হবে লাজ’, ‘ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত কর, করতে হবে’, ‘লাশ নিয়ে রাজনীতি, চলবে না চলবে না’, ‘প্রশাসনের টালবাহানা, চলবে না চলবে না’, ‘শিবিরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত’, ‘শতভাগ আবাসন, নিশ্চিত করো করতে হবে’ প্রভৃতি স্লোগান দেয়।

সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান, অফিস সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা, আন্তর্জাতিক ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হাসানুল বান্না অলিসহ কয়েকশ নেতাকর্মী মিছিলে উপস্থিত ছিলেন।

মিছিল পরবর্তী সমাবেশে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘আমরা আজ একত্রিত হয়েছি আমার ভাই সাজিদের বিচারের দাবিতে। সাজিদকে নিয়ে কোনো রাজনীতির আশ্রয় নেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ অন্যান্য প্রশাসনকে দ্রুত তদন্ত করে রিপোর্ট দিতে হবে। তদন্তে দেরি করা হলে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়কে অতিসত্বর সম্পূর্ণ সিসি ক্যামেরা ও লাইটিংয়ের আওতায় আনতে হবে। শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের ফান্ড না থাকলে আমাদের বলুন। দরকার হলে ভিক্ষা করে আপনাদের ফান্ডের ব্যবস্থা করব। প্রশাসককে জানাতে চাই, আপনারা নিজের হ্যাডম দেখিয়ে এখানে আসেননি। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখানে এসেছেন। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে না পারলে প্রশাসনকে টিকতে দেওয়া যাবে না। নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা আরেকটি জুলাই গড়ে তুলব।’

গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুরে ভাসমান লাশ পাওয়া যায় সাজিদের। তার বন্ধুসহ সাধারণ শিক্ষার্থীদের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু হতে পারে না। এ ঘটনার পর শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। এ ছাড়া সাজিদের হল জিয়াউর রহমান হল কর্তৃপক্ষও পৃথক তদন্ত কমিটি গঠন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X