ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ ‘আখ্যা’ দিয়ে ঢাবি ছাত্রদল কর্মীকে হয়রানির অভিযোগ

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জান্নাতুল ফেরদৌস পুতুল। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জান্নাতুল ফেরদৌস পুতুল। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জান্নাতুল ফেরদৌস পুতুলকে ছাত্রলীগ ‘আখ্যা’ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানান তিনি।

জান্নাতুল ফেরদৌস পুতুল বলেন, ‘২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল উদ্বোধনকালে আমাদের ডিপার্টমেন্ট থেকে কয়েকজনকে নাচের জন্য আনা হয়। সে সময় নৃত্যরত অবস্থায় মেট্রোরেলের পিলারে থাকা শেখ হাসিনার গ্রাফিতির সঙ্গে আমার একটা ছবি তোলা হয়। কিছুদিন আগে সেই ছবির বরাতে আমাকে ছাত্রলীগ আখ্যা দেওয়া হয়।’

তিনি বলেন, ‘আমার পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। হলে থাকতে ছাত্রলীগ করা লাগত। এজন্য আমি কখনো হলে থাকিনি। কিন্তু তারপরও ছাত্রলীগ ট্যাগ দিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।’

অভিযোগ করে জান্নাতুল ফেরদৌস পুতুল জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন কর্মী। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছাত্রদলের একটা মহল তাকে ছাত্রলীগ ট্যাগ দিচ্ছে। তবে তিনি তাদের পরিচয় প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত পুতুলের বন্ধু ও একই বিভাগের শিক্ষার্থী ক্যান্টন চাকমা বলেন, ‘পুতুল কখনো ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে আগাগোড়া বিএনপি পরিবারের মেয়ে। রাজনৈতিক প্রতিহিংসাবশত তাকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিলো ইরান

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

এক মাস আগে লিবিয়ায় আলমগীরকে হত্যা করে সন্ত্রাসীরা

উচ্ছেদ অভিযান চসিকের, দখল অভিযান হকারের

দুপুরের মধ্যে দেশের ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

অ্যাপাচি হেলিকপ্টার ইস্যুতে জবাব দিল ইরান

ইতিহাসের এই দিনে

অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের ঘটনায় ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

কৃষক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১১

আজকের নামাজের সময়সূচি

১২

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

১৩

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

১৪

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

১৫

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

১৬

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

১৭

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

২০
X