মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের উদ্যোগে ৫ সহস্রাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে হেপাটাইটিস-বি টিকা প্রদান

বিনামূল্যে হেপাটাইটিস-বি ভ্যাকসিন প্রদান করছে জাবি শাখা ছাত্রদল। ছবি : কালবেলা
বিনামূল্যে হেপাটাইটিস-বি ভ্যাকসিন প্রদান করছে জাবি শাখা ছাত্রদল। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ২৬ নম্বর হলো ‘সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা’। এ নির্দেশনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে হেপাটাইটিস-বি ভ্যাকসিন প্রদান করেছে জাবি শাখা ছাত্রদল।

গত মে মাস থেকে চলমান এ কর্মসূচিতে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে ভ্যাকসিন প্রদান সম্পন্ন হয়েছে। এ কর্মসূচির আওতায় ১০ হাজার শিক্ষার্থীকে তিন ডোজে মোট ৩০ হাজার টিকার ব্যবস্থা করে সংগঠনটি।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহযোগিতায়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে এবং জাবি ছাত্রদলের ব্যবস্থাপনায় এ কর্মসূচি শুরু হয়। প্রথম ডোজ প্রদান শুরু হয় ১৪ মে। এরপর ১৬-২৪ জুন দেওয়া হয় দ্বিতীয় ডোজ। একই সময়ে প্রথম ডোজও সীমিত পরিসরে চলমান ছিল। তৃতীয় ডোজের কার্যক্রম শুরু হয় ১৭ জুলাই এবং শেষ হয় ২৪ জুলাই। তবে যেসব শিক্ষার্থী এখনো ডোজ গ্রহণ করেননি, তাদের জন্য আগামী মাসেও টিকা গ্রহণের সুযোগ থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘বিনামূল্যে হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন একটি ব্যতিক্রমধর্মী আয়োজন ছিল। আগে কখনো বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এমন উদ্যোগ নিয়েছে কি না, আমার জানা নেই। জাবি ছাত্রদলকে আন্তরিক ধন্যবাদ।’

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেন বলেন, ‘ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আমাদের টিকা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে৷ এ ছাড়া টিকা প্রদানের আগে স্ক্রিনিং করে যে সকল শিক্ষার্থী হেপাটাইটিস-বি পজেটিভ হয়েছেন, তাদের ব্যবস্থাপনা সংক্রান্ত চিকিৎসার দায়িত্ব আমরা নিচ্ছি।’

জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘গত মে মাস থেকে শুরু হওয়া এই কর্মসূচি এখন শেষ পর্যায়ে। পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় অংশীজনের সাড়া পেয়েছি। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি নিয়ে ছাত্রদল কাজ করে যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X