বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে ক্লাসের কর্মসূচি দিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় পাবনার সঙ্গে ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়াসহ উত্তর-পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

সড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন হাজারও মানুষ। এরপর মহাসড়কে ক্লাস নেওয়ার কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেন তারা।

রোববার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।ঘণ্টাব্যাপী চলা অবরোধ ও বিক্ষোভে শিক্ষার্থীরা অবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া সংগীত বিভাগের শিক্ষার্থী হৃদয় সরকার, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান ও জাকারিয়া বলেন, প্রতিষ্ঠার আট বছরেও স্থায়ী ক্যাম্পাস পায়নি। আট বছর ধরে ভাড়া করা ভবনে চলছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি। ক্যাম্পাস না থাকায় শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীরা চরম দুর্ভোগের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত করছেন। আমরা গত জানুয়ারি মাসে ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে নেমেছিলাম। সরকারের আশ্বাসে আমরা শ্রেণিকক্ষে ফিরে এসেছিলাম। তবে এবার সমাধান না নিয়ে রাজপথ থেকে আমরা ফিরছি না।

তারা আরও বলেন, উপদেষ্টা রিজওয়ানা হাসান প্রস্তাবিত প্রকল্প অঞ্চল পরিদর্শন করে প্রতিবেদন জমা দিলেন। এরপর একাধিক একনেক সভা পেরোলেও আমাদের ডিপিপি এজেন্ডাভুক্ত হয়নি। এই উপদেষ্টার জন্য ডিপিপি একনেকে অনুমোদন পায়নি।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. এম এম হাসান তালুকদারসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও রবীন্দ্র গবেষক প্রফেসর নাসিম উদ্দিন মালিথা স্মৃতি পরিষদের সদস্যরাও অংশগ্রহণ করেন।

এর আগে, রোববার সকাল ৮টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে উপজেলা জামায়াতের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X