নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নজরুল বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদধসে আহত ১১

ধসে যাওয়া নজরুল বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ, ইনসেটে আহত শ্রমিক। ছবি : কালবেলা
ধসে যাওয়া নজরুল বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ, ইনসেটে আহত শ্রমিক। ছবি : কালবেলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১০তলা ছাত্র হল ভবনের ছাদধসে ১১ জন আহত হয়েছেন। আহতদের সবাই শ্রমিক।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে হলের ২য় তলার বেলকনির ঢালাই চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বৃষ্টির মধ্যেই ১০তলা ভবনটির ২য় তলার ছাদের ঢালাইয়ের কাজ শুরু হয়। তবে ছাদের পূর্ব-দক্ষিণ কোণে ঢালাইয়ের কাজ শুরু হলে বিকেল ৪টা নাগাদ নড়বড়ে হয়ে পরে কাঠামো। এরপরই পুরো কাঠামো ধসে পড়ে। এ সময় নির্মাণকাজে থাকা শ্রমিকরাও ধ্বংসস্তূপের নিচে পড়ে আহত হন। পরে তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

নির্মাণাধীন ভবনে কর্মরত এক শ্রমিক জানান, ঢালাই কাজ দুপুরে শুরু হয়েছে। পরে দুপুরের খাবারের পর থেকে আবার চলছে। বিকেলে হঠাৎ করে একটু নড়বড়ে শব্দ হলো, আর পুরো ছাদ ধসে পড়ল। হাসপাতাল সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ১১ জন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, লোহার পাইপের পাশাপাশি খুঁটির কয়েক জায়গায় ব্যবহার করা হয়েছে বাঁশ ও পাটের দড়ি। বৃষ্টির কারণে যা স্যাঁতসেঁতে হয়ে পড়ে।

শিক্ষার্থী রেজাউল ইসলাম বলেন, ভেঙে পড়া ছাদের নির্মাণে ব্যবহার করা হয়েছে খুবই চিকন ও ছোট ছোট রড, যেগুলোর অধিকাংশ জোড়া দেওয়া। এ ছাড়াও খুঁটির ক্ষেত্রে লোহার পাইপ ব্যবহারের কথা থাকলেও বাঁশ এবং পাটের দড়ি ব্যবহার করা হয়েছে। ভবনের নির্মাণেই যদি এমন অবহেলা দেখা যায় তাহলে হলে উঠার পর শিক্ষার্থীদের নিরাপত্তা কে দেবে?

এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রশ্ন উঠেছে কাজের মানের নিয়ে। এ বিষয়ে জানতে প্রকল্প পরিচালকের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তা রিসিভ হয়নি।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, ছাদ ধসের ঘটনায় আহত শ্রমিকদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান কালবেলাকে বলেন, নির্মাণাধীন ছাত্র হলের ছাদ ধসে যাওয়ার ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকেও চিঠি দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১০

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১১

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১২

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৪

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৫

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৬

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৭

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৮

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৯

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

২০
X