খুলনা ব্যুরো
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৯:১৪ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন অধ্যাপক রুহুল আমিন

অধ্যাপক ডা. মো. রুহুল আমিন। ছবি : সংগৃহীত
অধ্যাপক ডা. মো. রুহুল আমিন। ছবি : সংগৃহীত

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি ফ্যাকাল্টির এ ডিনকে চার বছরের জন্য ভিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৪ আগস্ট) তাকে চার বছরের জন্য ভিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ।

প্রজ্ঞাপনে ছয় দফা শর্ত দিয়ে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য নিয়োগ বলবৎ থাকবে। বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন, নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদ থেকে অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উপাচার্য পদের অবশিষ্ট মেয়াদ পূর্ণ করবেন। তিনি বিধি অনুযায়ী উপাচার্য পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। উপাচার্য হিসেবে তিনি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২১ ধারা অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

চলতি বছরের ২ মে থেকে ভিসি ছাড়াই চলছিল বিশ্ববিদ্যালয়টি। রুটিন দায়িত্বে থাকা এ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নেই আর্থিক ক্ষমতা। যে কারণে বিগত তিন মাসের বেতন যেমন হয়নি তেমনই সেখানের কর্মকর্তা-কর্মচারীরা পাননি বিগত ঈদুল আজহার বোনাসও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১০

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১১

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১২

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৩

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৫

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৬

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৭

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৮

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৯

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

২০
X