কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

জান্নাতুন নাহার। ছবি : কালবেলা
জান্নাতুন নাহার। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে লড়ছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বী। তাকে সম্মান জানিয়ে ইতোমধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদসহ কয়েকটি প্যানেল ওই পদে প্রার্থী দেয়নি। এবার তন্বীর প্রতিদ্বন্দ্বী হিসেবে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে লড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী জান্নাতুন নাহার। তিনি শামসুন নাহার হলের ২০২১-২২ সেশনের আবাসিক শিক্ষার্থী।

জান্নাতুন নাহার কালবেলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই ক্যাম্পাসে ঘটে যাওয়া প্রতিটি অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। পাশাপাশি যুক্ত থেকেছি নানা গবেষণা কর্মে। যেহেতু আমার পড়াশোনার বিষয় গবেষণা-সংশ্লিষ্ট, তাই শুরু থেকেই দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে পিছিয়ে আছে। বাজেটের ঘাটতি, সময়ের অভাব, উপযুক্ত পরিবেশ না পাওয়া। বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সঠিক যোগাযোগের অভাবই এর প্রধান কারণ। বড় বড় সংস্থাগুলো গবেষণায় বিপুল অর্থ বিনিয়োগ করলেও আমরা সঠিক দিকনির্দেশনা ও যোগাযোগের অভাবে তা কাজে লাগাতে পারি না। তাই এবার সুযোগ পেয়েছি বলে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী হয়েছি। জয়ী হতে পারলে শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করার চেষ্টা করব।’

তিনি বলেন, ‘আমাদের দেশের অনেক শিক্ষার্থী পর্যাপ্ত গবেষণার সুযোগ না পেয়ে বিদেশে চলে যাচ্ছে এবং সেখানে নিজেদের মেধা কাজে লাগাচ্ছে। আমি যদি গবেষণা ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হই, তাহলে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীরা যেন গবেষণার সঙ্গে যুক্ত হতে পারে, সে বিষয়ে পদক্ষেপ নেব।’

জান্নাতুন নাহার আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের পর দেশে একটি পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা জুলাই-আগস্ট আন্দোলনে জীবন হাতে নিয়ে আন্দোলন করেছি। পরবর্তীতে বাংলাদেশে ন্যূনতম অবদান রাখতেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, সাধারণ শিক্ষার্থীরা আমার পাশে থাকবেন। আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ আমরা সবাই মিলে একসঙ্গে অতিক্রম করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১০

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১১

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১২

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৩

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৪

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৫

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৬

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৭

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৮

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৯

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

২০
X