ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাম্পাসে এখনো প্রান্তিক অবস্থায় ছাত্রদল, অভিযোগ আবিদের

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, আমরা আগে যেমন প্রান্তিক ও নিপীড়িত ছিলাম, এখনো তেমনই আছি।

রোববার (২৪ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে আমরা একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ আশা করেছিলাম। কিন্তু আমাদের বিরুদ্ধে নিয়মিতভাবে প্রোপাগান্ডা চালানো হয়েছে এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধের অজুহাতে নানা বাধা দেওয়া হয়েছে।

আবিদ বলেন, আমরাই একমাত্র ছাত্র সংগঠন যারা জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখার পরও কোনো সুযোগ কাজে লাগাইনি। আমরা কোনো সচিবালয় বা মন্ত্রণালয়ে যাইনি। স্বচ্ছতার দিক থেকে এটিই আমাদের প্রথম প্রমাণ।

তিনি অভিযোগ করেন, হলগুলোতে ছাত্রদলের নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে ও হুমকি দেওয়া হচ্ছে। ছাত্রলীগের আতিকাকে যেভাবে হল থেকে বের করে দেওয়া হয়েছিল, আমাদের নারী নেত্রীদের ক্ষেত্রেও নাকি একই ঘটনা ঘটবে- এমন হুমকির কথা তুলে ধরেন তিনি।

ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম অভিযোগ করে বলেন, প্রতিটি সংগঠন তাদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলছে। অথচ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য টিএসসিতে স্ট্যান্ডআপ কমেডি আয়োজন করে স্পষ্টভাবেই আচরণবিধি ভঙ্গ করেছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ আশা করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X