চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা চুয়েটের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা

ন্যায্য অধিকার আদায় ও সংশ্লিষ্ট গ্রেডে কোটা বৈষম্য দূরীকরণের দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এক বিবৃতিতে এ তথ্য জানান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো রেজিস্ট্রারের বিবৃতিতে বলা হয়, ‘আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে এ ঘটনায় আহত শিক্ষার্থীদের যথাযথভাবে সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। আমরা চাই, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহ শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হোক। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের বদলে হামলা ও নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিভিন্ন যৌক্তিক দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর এমন আচরণে আমরা অত্যন্ত সংক্ষুব্ধ ও মর্মাহত। আমরা উপরোক্ত হামলার ঘটনার তদন্ত, দোষীদের শাস্তি এবং যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১০

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১১

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১২

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৩

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৪

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৫

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৬

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৭

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৮

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৯

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

২০
X