বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

উমামা ফাতিমার সংবাদ সম্মেলন বয়কট মাল্টিমিডিয়া সাংবাদিকদের

সংবাদ সম্মেলন মুহূর্তে উমামা ফাতেমা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন মুহূর্তে উমামা ফাতেমা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার সংবাদ সম্মেলন বয়কট করেছেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় ডাকসু ভবনের সামনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে হাইকোর্টের দেওয়া নির্বাচন স্থগিতাদেশ ও পরবর্তী পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরতে চেয়েছিলেন উমামা। তবে সম্মেলনের শুরুতেই উমামা ফাতেমা নির্ধারিত আসনে বসার সঙ্গে সঙ্গেই উপস্থিত মোবাইল সাংবাদিকরা একে একে তাদের বুম সরিয়ে নেন এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

গত ২৯ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে উমামা ফাতেমা কর্তৃক মাল্টিমিডিয়ার সাংবাদিকদের উদ্দেশ্যে করা মন্তব্যকে হেয় প্রতিপন্নকারী ও অপমানজনক হিসেবে আখ্যা দিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। একই সঙ্গে তিনি বক্তব্য প্রত্যাহার না করলে তার কার্যক্রম বয়কট করার হুঁশিয়ারিও দিয়েছিল সংগঠনটি।

এমআরএ সভাপতি ফখরুল ইসলাম বলেন, ডিজিটাল মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রশ্নবিদ্ধ করে উমামা যে মন্তব্য করেছেন, তা মেনে নেওয়ার মতো নয়। আমরা আশা করেছিলাম তিনি অনুতপ্ত হবেন, কিন্তু তার বক্তব্যে কোনো দায় স্বীকার বা দুঃখপ্রকাশ আমরা পাইনি। তাই বয়কটের সিদ্ধান্ত বহাল আছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমআরএ-এর সাধারণ সম্পাদক বলেন জুলাইয়ের আন্দোলনে আমরা তাকে নেত্রী হিসেবে শ্রদ্ধা জানিয়েছি, কিন্তু সম্মান আদায়ের আগে সম্মান দেওয়াটাই শিষ্টাচার। মোবাইল সাংবাদিকদের উদ্দেশে তার কটূক্তির জন্য তিনি এখনো দুঃখপ্রকাশ করেননি, বরং বিষয়টিকে এড়িয়ে গেছেন।

তিনি জানান, আমাদের অবস্থান পরিষ্কার ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকার অঙ্গীকার এবং সাংবাদিকদের প্রতি প্রকাশ্য দুঃখপ্রকাশ ছাড়া উমামা ফাতেমার কোনো সংবাদ-আয়োজনে আমরা অংশ নেব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X