নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ক্রীড়া প্রতিযোগিতার ৭ মাসেও মেলেনি পুরস্কার, ক্ষুব্ধ নোবিপ্রবির শিক্ষার্থীরা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা ২০২৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার এখনো পাননি। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ওই আসরে ভলিবল, ব্যাডমিন্টন ও বিভিন্ন অ্যাথলেটিক্স ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেন এবং বিজয়ী হন। তবে সাত মাস পেরিয়ে গেলেও তাদের হাতে পৌঁছায়নি সেই গৌরবের স্বীকৃতি।

জানা যায়, ২০২৫ সালের জানুয়ারিতে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ১৬৯টি পুরস্কারের জন্য বিজয়ী নির্ধারণ করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও শিক্ষার্থীরা প্রাপ্য সম্মাননা থেকে বঞ্চিত রয়েছেন।

পুরস্কার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী এক শিক্ষার্থী বলেন, ‘খেলা শেষে ভেবেছিলাম অল্প সময়ের মধ্যেই পুরস্কার পাব। কিন্তু সাত মাস পার হয়ে গেছে, তবুও কিছু হাতে আসেনি। এতে খেলার প্রতি আগ্রহ কমে যাচ্ছে।’

অ্যাথলেটিক্সে বিজয়ী জায়েদুল হক নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা অনেক কষ্ট করে প্রস্তুতি নিয়ে অংশ নিয়েছি। কিন্তু পুরস্কার না পাওয়ায় মনে হচ্ছে আমাদের পরিশ্রমের কোনো স্বীকৃতি নেই। এটা সত্যিই হতাশাজনক।’

এই বিষয়ে নোবিপ্রবি শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. রুহুল কবির বলেন, ‘এই বিভাগে আমি নতুন দায়িত্ব পেয়েছি। অতি দ্রুত বিগত সময়ে যে ইভেন্টগুলোর পুরস্কার দেওয়া হয়নি সেগুলো দেওয়া হবে। ভবিষ্যতের প্রোগ্রামগুলো আগে বাজেট ফিক্সড করেই আমরা খেলা পরিচালনা করব। একটা দ্রুত প্রক্রিয়া এবং স্ট্রাকচার থাকবে যার মাধ্যমে দ্রুত প্রক্রিয়ায় পুরস্কারসহ ইভেন্ট সম্পন্ন করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X