রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রাকসুতে নির্বাচন করবেন জুলাইয়ে চোখ হারানো দ্বীপ মাহবুব

রাবির শিক্ষার্থী দ্বীপ মাহবুব। ছবি : কালবেলা
রাবির শিক্ষার্থী দ্বীপ মাহবুব। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জুলাই বিপ্লবে চোখ হারানো ও মস্তিষ্কে গুলিবিদ্ধ রাবি আইবিএ শিক্ষার্থী দ্বীপ মাহবুব।

রোববার (৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমাদান শেষে ছাত্রশিবির সমর্থিত ২৩ সদস্যবিশিষ্ট প্যানেলে তার নাম ঘোষণা করা হয়।

এ বিষয়ে দ্বীপ মাহবুব বলেন, ছাত্র সংসদ মূলত শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। ছাত্রশিবির তাদের প্যানেল সাজিয়েছে সবাইকে নিয়ে। জুলাই পরবর্তীতে ছাত্রশিবিরকে আমার কাছ থেকে দেখার ও জানার সুযোগ হয়, তারই পরিপ্রেক্ষিতে তাদের সাংগঠনিক ও আদর্শিক কাঠামো, কার্যকলাপ আমাকে আকৃষ্ট করে। জুলাইয়ের আহত যোদ্ধা হিসেবে যখন তারা আমাকে রাখার জন্য প্রস্তাব দেন, তখন আমি তাদের প্যানেল দেখি এবং সেখানে আমার মনে হয়েছে একটি ইনক্লুসিভ প্যানেল হয়েছে, আর আমি এখানে থাকতে পারি।

তিনি আরও বলেন, জুলাইয়ে আমার একটি চোখ হারিয়েছি, মস্তিষ্কে এখনো গুলির অংশ নিয়ে বেঁচে রয়েছি। আমি যদি নির্বাচিত হই, তাহলে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবে ৪ আগস্ট পাবনা শহরে শিক্ষার্থীদের মিছিলে অতর্কিত গুলি চালায় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান ও তার সহযোগীরা। এ সময় দুই শিক্ষার্থী নিহত হন, আহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দ্বীপ মাহবুবসহ আরও অনেক শিক্ষার্থী। দ্বীপ মাহবুবের চোখে গুলি লেগে তার চোখ ভেদ করে মস্তিষ্কে চলে যায়। দীর্ঘ ৫ মাস চিকিৎসা শেষে আবারও ক্লাস পরীক্ষায় অংশ নেন তিনি। তবে তার বাম হাত ও পা প্যারালাইজড হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১০

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১১

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১২

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৪

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৫

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৬

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৭

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৮

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৯

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

২০
X