বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

হলের পলেস্তারা খসে ছাত্রী আহত

বরিশাল নার্সিং কলেজের ছাত্রী হলের পলেস্তারা খসে পড়ে। ছবি : কালবেলা
বরিশাল নার্সিং কলেজের ছাত্রী হলের পলেস্তারা খসে পড়ে। ছবি : কালবেলা

বরিশাল নার্সিং কলেজের ছাত্রী হলের পলেস্তারা খসে পড়ে এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল চত্বরে নার্সিং কলেজ ছাত্রী হোস্টেলে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রী রিমি আক্তার ডিপ্লোমা ইন মিডওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থী। বর্তমানে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রিমি।

এ ঘটনার প্রতিবাদে রোববার (৭ সেপ্টেম্বর) দিনভর নার্সিং কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কলেজটির শিক্ষার্থীরা।

এ সময় শতভাগ নিরাপদ আবাসন, গভীর রাতে মেয়েদের হোস্টেলে বহিরাগদের প্রবেশ বন্ধসহ নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান তারা।

নার্সিং কলেজ শিক্ষার্থী ফজলে রাব্বি জানান, ছাত্রী হোস্টেলে নিজের কক্ষে ঘুমিয়ে ছিলেন রিমি নামে ওই ছাত্রী। ভোরে হঠাৎ করেই ছাদের বিশাল অংশের পলেস্তারা খসে তার গায়ে পড়ে। এতে শিক্ষার্থী রিমি প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাৎক্ষণিক সহপাঠীরা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

ফজলে রাব্বি বলেন, ছাত্রীদের হোস্টেলসহ বরিশাল নার্সিং কলেজের পুরুষ হোস্টেলগুলোও ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন ধরে হোস্টেলগুলোতে সংস্কার কাজ না হওয়ায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। প্রায়ই এগুলো খসে পড়ছে। কিন্তু হোস্টেল সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাব্বি অভিযোগ করেন, ছাত্রী হোস্টেলে পুরুষ লোকের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ গভীর রাতে হোস্টেল চত্বরে বহিরাগতরা প্রবেশ করছে। গরু চরানো হচ্ছে হোস্টেলের মধ্যে। রাত ১২টার পরও গরু নেওয়ার জন্য বহিরাগতরা ভেতরে প্রবেশ করছে। যার প্রমাণসহ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ অধ্যক্ষকে বহুবার বলেছি। কিন্তু তিনি বিষয়টি গুরুত্ব দেননি।

তিনি আরও বলেন, তাই শিক্ষার্থীদের শতভাগ নিরাপদ আবাসন ব্যবস্থা এবং ছাত্রী হোস্টেলে বহিরাগত প্রবেশের প্রতিবাদে রোববার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ক্লাস বর্জন করে ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি।

নিরাপদ আবাসন এবং ক্যাম্পাসের দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণের কথা জানান শিক্ষার্থী ফজলে রাব্বি।

বরিশাল নার্সিং কলেজ অধ্যক্ষ হোসনে আরা আক্তার রুমি কালবেলাকে বলেন, শিক্ষার্থীদের অভিযোগ এবং দাবির যৌক্তিকতা রয়েছে। তবে হোস্টেল সংস্কারের বিষয়টি গণপূর্ব বিভাগের অধীনে। আগেও হোস্টেল সংস্কারের জন্য তাদের চিঠি দেওয়া হয়েছে। এর আগে সংস্কারও হয়েছে। নতুন করে সংস্কারের জন্য গণপূর্তকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি মেয়েদের হোস্টেলে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X