কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পরাজয়ের আশঙ্কা থেকে একটি গোষ্ঠী সাইবার অ্যাটাক দিচ্ছে : ছাত্রদল

জরুরি সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ। ছবি : কালবেলা
জরুরি সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ। ছবি : কালবেলা

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে নতুন নাটকীয় অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ।

সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, তাদের একাধিক ফেসবুক আইডিতে রহস্যজনক সাইবার আক্রমণ হয়েছে।

প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ভেরিফায়েড আইডি নেই হয়ে গেছে। প্রমাণাদি দিয়ে প্রাথমিকভাবে ফিরে পেলেও একটি পোস্ট করার পর আবারও ডিজেবল করে দেওয়া হয়েছে। নির্বাচনের আগে আদৌ আইডি ফিরে পাব কি না জানি না। অথচ এই আইডিতেই আমি নির্বাচনী প্রচারণা চালাতাম, যেখানে প্রচুর রিচ হতো। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে আমাদের ওপর সাইবার আক্রমণ চালানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর এমন ঘটনা বেদনাদায়ক। দীর্ঘ সংগ্রামের পর আমরা এই জায়গায় এসেছি। জীবনে কখনো শিক্ষার্থী অধিকার বা স্বাধীনতার প্রশ্নে আপস করিনি। তাই মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হবেন না, সত্যের জয় হবেই। প্রতিকূল পরিস্থিতিতেও আপনারা ভোটের মাধ্যমে জবাব দেবেন।’

প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানভীর বারী হামিম অভিযোগ করে বলেন, আগামীকালের নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে একটি গোষ্ঠী সাইবার অ্যাটাক দিচ্ছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানাব, যারা সাইবার অ্যাটাক দিচ্ছে আগামীকাল তাদের বিরুদ্ধে আপনারা ব্যালট অ্যাটাক দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

১০

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১১

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১২

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৩

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৪

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৫

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৬

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৭

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৮

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৯

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০
X