মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ভোট গণনায় দেরির কারণ জানাল নির্বাচন কমিশন

জাকসু নির্বাচনে ভোট গণনা। ছবি : সংগৃহীত
জাকসু নির্বাচনে ভোট গণনা। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল নির্বাচনে ভোট গ্রহণের ২০ ঘণ্টা পরও গণণা চলছে। এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। যেখানে মোট ভোট পড়েছে ৬৭ থেকে ৬৮ শতাংশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়।

ভোট গণনাও ফলাফলে কেন এতো দেরি জাননতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম কয়েকটি কারণ তুলে ধরেন।

তিনি বলেন, ভোট গণনার জন্য ওএমআর মেশিন প্রস্থুত ছিল। কিন্দু কয়েকজন প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে হাতে ভোট গণনার সিদ্ধান্ত হয়েছে। ম্যানুয়ালি করলে একটু বেশি সময় লাগা স্বাভাবিক।

দ্বিতীয়ত, সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও দুটি হলে কিছুটা দেরি হয়েছিল। এছাড়া কয়েকটি হলে ভোট গ্রহণ মাঝপথে কিছু সময়ের জন্য স্থগিত ছিল। বিশেষ করে দুটি বড় হলে, যেখানে এক হাজারের বেশি ভোটার রয়েছেন, সেখানে দুপুর পর্যন্ত খুব কম ভোট পড়েছিল। পরে বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে ভোটারদের ভিড় বাড়ে। নিয়ম অনুযায়ী, যারা লাইনে দাঁড়িয়েছেন, তাদের সবাইকে ভোট দেওয়ার সুযোগ দিতে হয়। সে কারণে ওই কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স আসতে রাত সাড়ে নয়টা বেজে যায়। আবার সব কেন্দ্রের ব্যালট বাক্স আসা পর্যন্ত গণনা শুরু করা যায় না, ফলে ভোট গণনা শুরু হয় রাত ১০টার পর।

তৃতীয়ত, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার ক্ষেত্রে আগে থেকেই যথাযথ প্রস্তুতি বা অভিজ্ঞতা না থাকায় শুরুতে গণনার গতি ছিল ধীর। তবে সময়ের সঙ্গে সঙ্গে গতি কিছুটা বাড়ে।

চতুর্থত, সিনেট ভবনের কক্ষে প্রথমে ৫টি টেবিলে (প্রতিটি টেবিল একটি হলের জন্য) ভোট গণনা শুরু হয়। এসব টেবিল সিসিটিভি ক্যামেরার আওতায় ছিল। পরদিন সকালে টেবিল সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয় এবং সেগুলোর পাশেও সিসিটিভি ক্যামেরা বসানো হয়, যাতে সব কার্যক্রম পর্যবেক্ষণ ও রেকর্ড করা সম্ভব হয়।

পঞ্চম, আরও কিছু কারণে গণনা বিলম্বিত হয় বলে জানিয়েছেন রাশিদুল আলম। তিনি বলেন, ‘গত রাতে অনেক হলের পোলিং কর্মকর্তা উপস্থিত থাকলেও পোলিং এজেন্টরা ছিলেন না। অথচ ব্যালট বাক্স খোলা ও হিসাব মেলানোর কাজটা পোলিং এজেন্টদের উপস্থিতিতেই হওয়া উচিত। তাছাড়া সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিও বাধ্যতামূলক। আমরা সেটি নিশ্চিত করার চেষ্টা করেছি, কিন্তু অনেক হলে এজেন্ট অনুপস্থিত থাকায় গণনায় দেরি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X