কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চেয়ারম্যান মিঞা মো. নূরুল হক। ছবি : সংগৃহীত
ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চেয়ারম্যান মিঞা মো. নূরুল হক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিঞা মো. নূরুল হক বলেছেন, মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে এবতেদায়িতে মিড ডে মিল এবং উপবৃত্তি চালু করা হবে। এ ছাড়া পঞ্চম এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এ বছর থেকেই বৃত্তি পরীক্ষা দিতে পারবে।

তিনি বলেন, মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ চালু করা হয়েছে, আগামী সেশন থেকে ব্যবসায় শিক্ষাও চালু করা হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চেয়ারম্যান মিঞা মো. নূরুল হক বলেন, মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য বিগত সময়ে যে শর্ত দিয়ে আইনের বেড়াজালে সংকুচিত করা হয়েছে, আমরা সেটি সম্প্রসারিত করছি। মাদ্রাসা স্থাপন, পাঠদান অনুমতির শর্তগুলো আমরা শিথিল করেছি। আমাদের সন্তানরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হোক আমরা বেশি বেশি চাই।

তিনি আরও বলেন, মাদ্রাসার শিক্ষার সিলেবাসের মধ্যে যেসব সমস্যা আছে, সে সমস্যাগুলো আমরা সমাধান করার জন্য চেষ্টা করছি। যোগ্য আলেম তৈরির জন্য যে ব্যবস্থা করার দরকার, সেটি আমরা করব। মাদ্রাসার মৌলিক শিক্ষার যেখানে পরিবর্তন হয়েছে, সেটাকে আমরা আগের জায়গায় নিয়ে যেতে চাই। যাতে যোগ্য আলেম তৈরি হয়।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত হন, তাদের অন্তরে থাকে আল্লাহর ওহি জ্ঞান, রাসুলের সুন্নাহর জ্ঞান। তারা হয় মানবিক, তারা হয় ভদ্র। তারা হয় শান্ত, তারা হয় দেশপ্রেমিক। এ জন্য তারা কোনো অনিয়মের সঙ্গে যুক্ত হয় না। তার প্রমাণ বিগত সময়ে এ দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। টাকা পাচারের সঙ্গে কোনো আলেম-ওলামা জড়িত ছিল না, কোনো মাদ্রাসার শিক্ষিত লোক জড়িত ছিল না।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যাবতীয় আয়োজন করা হয়েছে। এদেশের আলেম ওলামাদের, মাদ্রাসা শিক্ষিত লোকদের বিভিন্নভাবে হেনস্থা ও অপমান করেছে। মিথ্যা মামলা দিয়ে ডাণ্ডাবেড়ি পরিয়ে ঘুরিয়েছে। অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য ছিল জাতির মধ্যে ত্রাস সৃষ্টি করা, যাতে কেউ মাদ্রাসায় পড়াশোনা না করে।

মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশ করে মিঞা মো. নূরুল হক বলেন, বিগত সময়ে মাদ্রাসার শিক্ষিত লোকদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। সামাজিকভাবে হেনস্তা করা হয়েছে। তারা ভালো রেজাল্ট করার পরও ভাইভা পরীক্ষায় যখন মাদ্রাসার সার্টিফিকেট দেখেছে তখন তাদের বঞ্চিত করেছে। সেই বঞ্চনা এবং বিরহের বিরুদ্ধেই ছিল সংগ্রাম।

ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (বাংলা) কাজী হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একেএম আবদুল্লাহ, কমলনগরের হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসেন ফারুক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

১০

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১১

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১২

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৩

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৪

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৫

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৬

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৭

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৮

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৯

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

২০
X