মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

চাকসুর প্রীতিলতা হলে ছাত্রী সংস্থার প্যানেল ঘোষণা

মনোনয়নপত্র সংগ্রহের পর প্রীতিলতা হলের ইসলামী ছাত্রী সংস্থার কয়েকজন প্রার্থী। ছবি : কালবেলা
মনোনয়নপত্র সংগ্রহের পর প্রীতিলতা হলের ইসলামী ছাত্রী সংস্থার কয়েকজন প্রার্থী। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র সংগ্রহ।

এদিকে দিকে আজ দুপুরে ছাত্রীদের আবাসিক প্রীতিলতা হল সংসদ নির্বাচনের জন্য ১২ সদস্যদের প্যানেল ঘোষণা করে মনোনয়নপত্র নিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা। প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চাকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

রোববার (১৪ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বিতরণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। গেল দুদিনের চেয়ে আজ শেষ দিনে আরও বেশি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে ক্যাম্পাসজুড়ে। প্রার্থীরা তাদের পছন্দের পদে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতিও চোখে পড়ার মতো।

কেন্দ্রীয় সংসদে শাখা ছাত্রশিবির ও ছাত্রীসংস্থা এখনো মনোনয়নপত্র সংগ্রহ করেনি। হল সংসদে ছাত্রীসংস্থার হয়ে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছে প্রীতিলতা হল ছাত্রীসংস্থা।

এ সময় তারা পূর্ণাঙ্গ প্যানেলের জন্য ১৬টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শীর্ষ তিন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সহসভাপতি (ভিপি) পদে হিসাববিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মিজবাউল জান্নান তারিন, জিএস পদে আরবি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী নাদিয়া সুলতানা তাসনিয়া এবং এজিএস পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আফরিদা রিমা।

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী সাবিহা, যোগাযোগ ও আবাসন পদে নাজমুন নাহার, সাহিত্য সম্পাদক পদে সিরাজুল মনিরাসহ অন্যরা।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট ঘোষিত হয় চাকসু নির্বাচন তপশিল। সে অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এর তিনদিন পর ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১২ অক্টোবর। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X