মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচন : ১৭ কেন্দ্রের ৯৯০ বুথে ভোট গ্রহণ

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম। ছবি : কালবেলা
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে শিক্ষার্থীরা ভোট দেবেন ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রের মোট ৯৯০টি বুথে। আগামী ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনা হবে এবং সেখানেই ভোট গণনা শুরু হবে। ভোট গণনার পুরো প্রক্রিয়াও সরাসরি সম্প্রচার করা হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ১টায় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন। এ বিপুল ভোটারের জন্য ৯টি একাডেমিক ভবনে ১৭টি কেন্দ্র স্থাপন করা হবে এবং ভোটগ্রহণের জন্য মোট ৯৯০টি বুথ থাকবে। আমরা আশা করছি, এ ব্যবস্থায় ভোটারদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।’

প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, ভোট গ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে। ভোট শেষে সব ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনা হবে এবং সেখানেই গণনা শুরু হবে। এছাড়া ভোট গণনার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে।

এদিকে রাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা টিমসহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিশাল পরিসর ঘুরে দেখে কেন্দ্রীভূত নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে এবং বাইরেও নিরাপত্তা জোরদার করা হবে।’

তিনি বলেন, ‘প্রশাসনের সঙ্গে বৈঠক করে ভোটের আগে ও পরে গণনার স্থান চিহ্নিত করা হবে এবং কোথায় কী ধরনের নিরাপত্তা প্রয়োজন তা ঠিক করা হবে। সব মিলিয়ে সর্বোচ্চ ২ হাজার সদস্য নিয়োজিত থাকবে এবং তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থাও এতে যুক্ত থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X