কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ এএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির অভিযোগে চবির ২ সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই সহকারী রেজিস্ট্রারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে গোপনীয়তা রক্ষায় ব্যর্থ হওয়ায় আরেক কর্মকর্তাকে পদাবনতি (ডিমোশন) দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৬৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শিরীন আখতারের একান্ত সহকারী (পিএস) সাহাবুদ্দিন ও জীববিজ্ঞান অনুষদের সহকারী রেজিস্ট্রার মুশিবুর রহমান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম জানান, তদন্ত কমিটির রিপোর্টে দুজন সহকারী রেজিস্ট্রার সাহাবুদ্দিন ও মুশিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, গোপনীয়তা রক্ষার্থে ব্যর্থ হওয়ায় আবদুল্লাহ আল আসাদকে সেকশন অফিসার পদে পদাবনতি (ডিমোশন) দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১০

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১১

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১২

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৩

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৪

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৫

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৬

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৭

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৮

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৯

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

২০
X