রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১০:৪৯ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মাছ ধরতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিব শংকর রায়। ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিব শংকর রায়। ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক শিক্ষক গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের আনসার ক্যাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিব শংকর রায় (৫৮) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। তিনিসহ দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা মিয়া (৫৭) একই মোটরসাইকেলে যাচ্ছিলেন। ঘটনাস্থলে মারা যান শিব শংকর রায়।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে দুই শিক্ষক মোটরসাইকেলে করে মাছ ধরতে যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী মোটরসাইকেলটির সামনের চাকা খুলে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক অধ্যাপক শিব শংকর রায়কে মৃত ঘোষণা করেন। অধ্যাপক আসাদুজ্জামানের হাত-পায়ে মারাত্মক জখম হয়েছে এবং তিনি এখনো অচেতন অবস্থায় রয়েছেন।

ওসি বলেন, নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা পৌঁছানোর পর আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

এদিকে, এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। মার্কেটিং ও দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন অধ্যাপক শিব শংকর রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং আহত অধ্যাপক আসাদুজ্জামানের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

রাবি সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দীন বলেন, শিব শংকর রায় ও আসাদুজ্জামানের মাছ ধরার শখ ছিল। এদিন ভোরে তারা আসাদুজ্জামানের ভেসপা মোটরবাইকে চড়ে নওহাটা এলাকায় মাছ ধরতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা ঘটে এবং ধারণা করা হচ্ছে ঘটনাস্থলেই শিব শংকর রায়ের মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X