চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দী হলে ভিপি-জিএসে এগিয়ে শিবির

সোহরাওয়ার্দী হলের ফল ঘোষণা। ছবি : কালবেলা
সোহরাওয়ার্দী হলের ফল ঘোষণা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সোহরাওয়ার্দী হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে শীর্ষ তিন পদের প্রথম দুই পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়ে রয়েছেন। এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রদলের এজিএস প্রার্থী।

বুধবার (১৫ অক্টোবর) রাত ১২ টা ৪০ মিনিটের দিকে প্রকৌশল অনুষদ ভবনে ফল ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা গেছে, ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. ইব্রাহীম হোসেন পেয়েছেন ১৪৮৮ ভোট। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ৬৮০ ভোট।

জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী সাঈদ বিন হাবিব ১৪০৪ ভোট পেয়েছে। ছাত্রদলের প্রার্থী মো. শাফায়াত হোসেন ৪৫৮ ভোট পেয়ে এগিয়ে আছে।

এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান তৌফিক ৯৬৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। শিবিরে প্রার্থী সাজ্জাদ হোসন মুন্না পেয়েছেন ৯০৬ ভোট।

এর আগে দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে অংশ নিয়েছে ১৩ প্যানেল; ২৩২ পদে মোট প্রার্থী ৯০৮ জন।

জানা গেছে, ভোটারদের কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ভোট দিতে হবে। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৬টি ও হল সংসদের ১৪টি পদে ভোট দিতে সময় নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ মিনিট। ফলে একজন শিক্ষার্থীকে গড়ে প্রতি ২০ সেকেন্ডে একটি করে ভোট দিতে হবে। তবে ভোটাররা পর্যাপ্ত সময় নিয়ে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এ নির্বাচনের ভোট হয়েছে ব্যালট পেপারে। গণনা চলছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। এ পদ্ধতিতে ভোটাররা বৃত্ত পূরণ করে ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। অন্যদিকে ১৪টি হল ও একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন। তাদের মধ্যে নারী মাত্র ৪৭ জন। প্রতিটি হলে রয়েছে ১৪টি করে পদ। নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৮ জন। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে ওএমআর পদ্ধতিতে গণনা শুরু হয়েছে। হল সংসদের ফল ভোটকেন্দ্রেই ঘোষণা করা হবে। আর কেন্দ্রীয় সংসদের ফল ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ঘোষণা করা হবে।

নির্বাচন বিতর্কমুক্ত করতে অনুষদের ডিনদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগের সভাপতিরা ছিলেন প্রিসাইডিং কর্মকর্তা। ভোটার তালিকায় সংযুক্ত করা হয়েছে ছবি। শহরে অবস্থানরত শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের সময়সূচি বাড়ানো হয়েছে। এদিন ১১ বার করে শহর থেকে বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া করছেশাটল ট্রেন। এ ছাড়া চলাচল করেছে ১৫টি বাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

১০

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১১

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১২

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৩

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৪

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৫

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৬

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৭

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৮

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৯

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

২০
X