চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০২:৫০ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৩:১৩ এএম
অনলাইন সংস্করণ

চবিতে আরও দুই হলের ফল ঘোষণা

চাকসু নির্বাচনের গ্রাফিক্স। ছবি: কালবেলা
চাকসু নির্বাচনের গ্রাফিক্স। ছবি: কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নবাব ফয়জুন্নেসা হল ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে নবাব ফয়জুন্নেসা হলে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলে ভিপিপ্রার্থী সাজ্জাদ হৃদয়। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে এগিয়ে রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী ইব্রাহীম হোসেন রনি।

বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ফল ঘোষণা করা হয়েছে।

ফলাফলে দেখা গেছে, নবাব ফয়জুন্নেসা হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী সাজ্জাদ হৃদয় পেয়েছেন ২৯১ ভোট। আর ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ২১২ ভোটা। আর জিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব। তিনি পেয়েছেন ২৬৪ ভোট। আর ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শাফায়েত হোসেন পেয়েছেন ১১৭ ভোট এবং বৈচিত্র্য ঐক্যের সুদর্শন চাকমা পেয়েছেন ১৩৩ ভোট।

এজিএস পদেও এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবর রহমান তৌফিক। তিনি পেয়েছেন ৩৪৪ ভোট। আর ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ১৩১ ভোট।

অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ভিপি পদে ইব্রাহীম হোসেন রনি এগিয়ে রয়েছেন। তিনি ৬২২ ভোট পেয়েছেন। আর ছাত্রদলের সাজ্জাদ হৃদয় ৩০৩ ভোট পেয়েছেন। জিএস ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৬৮১ এবং ছাত্রদলের শাফায়েত হোসেন পেয়েছেন ১৪৬ ভোট। আর এজিএস পদে ছাত্রশিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৩৭৬ ভোট এবং ছাত্রদলের ইয়ুবর রহমান তৌফিক পেয়েছেন ৫৩৬ ভোট।

এর আগে দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে অংশ নিয়েছে ১৩ প্যানেল; ২৩২ পদে মোট প্রার্থী ৯০৮ জন।

জানা গেছে, ভোটারদের কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ভোট দিতে হবে। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৬টি ও হল সংসদের ১৪টি পদে ভোট দিতে সময় নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ মিনিট। ফলে একজন শিক্ষার্থীকে গড়ে প্রতি ২০ সেকেন্ডে একটি করে ভোট দিতে হবে। তবে ভোটাররা পর্যাপ্ত সময় নিয়ে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এ নির্বাচনের ভোট হয়েছে ব্যালট পেপারে। গণনা চলছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। এ পদ্ধতিতে ভোটাররা বৃত্ত পূরণ করে ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। অন্যদিকে ১৪টি হল ও একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন। তাদের মধ্যে নারী মাত্র ৪৭ জন। প্রতিটি হলে রয়েছে ১৪টি করে পদ। নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৮ জন। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে ওএমআর পদ্ধতিতে গণনা শুরু হয়েছে। হল সংসদের ফল ভোটকেন্দ্রেই ঘোষণা করা হবে। আর কেন্দ্রীয় সংসদের ফল ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ঘোষণা করা হবে।

নির্বাচন বিতর্কমুক্ত করতে অনুষদের ডিনদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগের সভাপতিরা ছিলেন প্রিসাইডিং কর্মকর্তা। ভোটার তালিকায় সংযুক্ত করা হয়েছে ছবি। শহরে অবস্থানরত শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের সময়সূচি বাড়ানো হয়েছে। এদিন ১১ বার করে শহর থেকে বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া করছেশাটল ট্রেন। এ ছাড়া চলাচল করেছে ১৫টি বাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X