কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন

আগুন লাগার খবরে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : সংগৃহীত
আগুন লাগার খবরে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : সংগৃহীত

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টা ১২ মিনিটের দিকে শহরের কলাতলী মোড়ে অবস্থিত এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগুন লাগে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম বলেন, ইসলামিক স্টাটিজ ডিপার্টমেন্টের একটি কম্পিউটারের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে গেছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। রাত ৯টা নাগাদ তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে, যা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় আগুন লাগে। টানা ১৭ ঘণ্টা জ্বলার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অন্যদিকে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের ঘাটাইলে একটি সুতার মিলে আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে। তারও আগে গত ১৪ অক্টোবর মিরপুরের রূপনগরে একটি কেমিক্যাল গোডাউন এবং পোশাক কারখানায় আগুন লাগে। মিরপুরের ওই অগ্নিকাণ্ডে ১৬ জন প্রাণ হারায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X