কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কুবির আন্তর্জাতিক সম্মেলনে ইউল্যাব শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিজ্ঞান, আধ্যাত্মিকতা ও পবিত্রতা— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘চতুর্থ BSSCR (Bangladesh Society for the Study of Culture and Religion)’ আন্তর্জাতিক সম্মেলন।

গত ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলা এই আয়োজনে পাঁচটি দেশের মোট ১৭০ গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। এতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ পান।

তাদের গবেষণা প্যানেলের শিরোনাম ছিল “The Regional Dialects of Cumilla : A Socio-cultural Analysis”। এতে কুমিল্লা অঞ্চলের উপভাষার ধ্বনিতাত্ত্বিক, রূপমূলতাত্ত্বিক ও বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য, অন্যান্য উপভাষা থেকে এর পার্থক্য, অঞ্চলভেদে ধ্বনিগত পরিবর্তন এবং সমাজভাষাবিজ্ঞানের দৃষ্টিতে এর সাংস্কৃতিক তাৎপর্য নিয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয়।

প্যানেলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ইউল্যাবের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক সাদিয়া আফরিন। আলোচনায় কুমিল্লার আঞ্চলিক উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, সাংস্কৃতিক পরিচয় ও লোকায়ত ঐতিহ্যের নানা দিক উপস্থাপিত হওয়ায় আন্তর্জাতিক গবেষক সমাজের মধ্যে বিষয়টি বিশেষ আগ্রহ ও প্রশংসা কুড়ায়।

ইউল্যাবের শিক্ষার্থীদের এই অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের একাডেমিক অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১০

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১১

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১২

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৩

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৫

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৬

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৭

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৮

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৯

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

২০
X