জবি প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বৃত্তির আবেদনের সময় বাড়াল জবি প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থীরা আগামী রোববার (২৭ অক্টোবর) পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশেষ বৃত্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। অনেক শিক্ষার্থী এখনো আবেদন করতে পারেনি।

এর আগে, গত ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শিক্ষার্থীরা ৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা [https://scholarship.jnu.ac.bd](https://scholarship.jnu.ac.bd) লিংকে প্রবেশ করে ‘Apply for JNU Scholarship’ অপশনে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এর জন্য শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি দিয়ে লগইন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সঙ্গে কিছু নির্ধারিত কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে– শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের কপি, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের কপি, শিক্ষার্থীর পিতা/মাতা/অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি, পরিবারের মাসিক আয়সংক্রান্ত সনদ (ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/চাকরিদাতা কর্তৃক স্বাক্ষরিত), ভাড়া বাসায় বা মেসে বসবাস করলে সর্বশেষ মাসের ভাড়ার রসিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে আজ স্বর্ণের বাজারদর

১০

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১১

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১২

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৩

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৪

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৫

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৬

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৭

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৮

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১৯

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

২০
X