চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১০:২৬ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ কার্যালয় ভাঙচুরের পর দখলে নিল এনসিপি

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় দখলের অভিযোগ উঠেছে এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ছবি : কালবেলা
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় দখলের অভিযোগ উঠেছে এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগের একটি কার্যালয় ভাঙচুর ও দখলের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলের দিকে নগরীর কোতোয়ালি থানার জেনারেল পোস্ট অফিসের (জিপিও) বিপরীতে দোস্ত বিল্ডিংয়ের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

চতুর্থ তলাটি আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলার কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ঘটনার সময় ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী উপস্থিতি ছিলেন।

এদিকে কার্যালয় ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, একদল তরুণ কার্যালয়ের সামনের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করছেন। এতে আরিফ মঈনুদ্দিনসহ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দেখা গেছে।

দোস্ত বিল্ডিং চট্টগ্রামের অন্যতম পুরোনো একটি ভবন, যেখানে গণসংহতি আন্দোলন, বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে।

এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়ক আরিফ মঈনুউদ্দিন বলেন, আমাদের কাছে তথ্য ছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয়টি রাতে ব্যবহার করে নগরজুড়ে অগ্নিসন্ত্রাসের পরিকল্পনা করছিল। আমরা সেখানে গিয়ে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করি। ভেতরে সভা করার মতো সম্পূর্ণ আয়োজন পাওয়া গেছে।

তিনি আরও বলেন, বছরখানেক আগেও আমরা এখানে এসেছিলাম, তখন শেখ হাসিনার ছবি ভাঙচুর করা হয়েছিল। এরপর কিছুদিন কার্যালয়টি বন্ধ ছিল। আজ আবার গিয়েছি। আগামী দুদিন ভবনের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। ঘটনার সময় অফিসটির কেয়ারটেকার পালিয়ে যান।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম কালবেলাকে বলেন, বিষয়টি আমরা শুনেছি। তবে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। আমরা বিষয়টি দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাযাত্রী হেদায়েতুল ইসলামের মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১০

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১১

আ.লীগ নেতা কারাগারে

১২

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৩

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৪

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৫

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৬

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৭

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৮

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৯

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

২০
X