রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

কানাডায় প্রবেশ করলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে : প্রধানমন্ত্রী

কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কারনি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কারনি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি কানাডার মাটিতে পা রাখেন, তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নির্দেশ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। এমনই এক ঘোষণা দিয়েছেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কারনি।

সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে কারনি স্পষ্ট ভাষায় জানান, কানাডা আন্তর্জাতিক আইন ও জবাবদিহিতার প্রতি অঙ্গীকারবদ্ধ। সেই নীতির অংশ হিসেবেই রোম স্ট্যাটিউটের বাধ্যবাধকতা মেনে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে।

কারনি বলেন, কানাডা আন্তর্জাতিক অপরাধ আদালতের আদেশকে বাধ্যতামূলক বিচারিক নির্দেশ হিসেবেই বিবেচনা করবে। সুতরাং, বেঞ্জামিন নেতানিয়াহু যদি কানাডার ভূখণ্ডে প্রবেশ করেন, তাকে গ্রেপ্তার করা হবে।

গাজা যুদ্ধের সময় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি সম্প্রতি নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োগাভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

কানাডা রোম স্ট্যাটিউটের সদস্যরাষ্ট্র হওয়ায় আন্তর্জাতিক আদালতের এই নির্দেশ বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে দেশটির। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো পশ্চিমা দেশ এমন প্রকাশ্য অবস্থান নিল, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, কানাডার এই ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন সৃষ্টি করতে পারে। তবে মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এটিকে ‘সাহসী ও নৈতিক নেতৃত্বের দৃষ্টান্ত’ হিসেবে বর্ণনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X