কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০২:৫২ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে উত্তাল বুয়েট

বুয়েট শিক্ষর্থীদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
বুয়েট শিক্ষর্থীদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর এক শিক্ষার্থীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে বুয়েট ক্যাম্পাস। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১১টা থেকে শুরু হওয়া বিক্ষোভে অংশ নেন কয়েকশ শিক্ষার্থী।

বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে রাতেই অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে।

অভিযোগ রয়েছে, এক মুসলিম ছাত্রীকে নেশাগ্রস্ত অবস্থায় ধর্ষণ এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে বিষয়টি নিয়ে গর্ব করেন শ্রীশান্ত। এছাড়া তিনি বোরকা, হিজাব ও নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি। এসব ঘটনার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বুয়েট ক্যাম্পাসে ক্ষোভের সৃষ্টি হয়।

পুলিশ ও বুয়েট সূত্রে জানা গেছে, আহসান উল্লাহ হলের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি দাবি জানান শিক্ষার্থীরা। রাত ২টা পর্যন্ত আন্দোলন চলমান ছিল।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, আহসান উল্লাহ হলের ওই শিক্ষার্থীর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা তার বহিষ্কারসহ কঠোর শাস্তির দাবি করছেন। অভিযুক্ত শিক্ষার্থী বর্তমানে বুয়েট প্রশাসনের হেফাজতে রয়েছেন।

ওসি আরও জানান, বিষয়টি নিয়ে আগের দিন (সোমবার)ও শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছিলেন। কোনো অভিযোগ বা মামলা হলে, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আশরাফুজ্জামান আরও জানান, আহসান উল্লাহ হল চকবাজার থানায় পড়লেও শিক্ষার্থীদের বিক্ষোভস্থল শাহবাগ থানার আওতায় পড়েছে। তার পরও তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X