হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, আটক ২

আটক মো. রবিউল ইসলাম ও সামির বিন সাইফ। ইনসেটে নিহত তানভীর। ছবি : সংগৃহীত
আটক মো. রবিউল ইসলাম ও সামির বিন সাইফ। ইনসেটে নিহত তানভীর। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ তানভীরকে (১৬) দলবল নিয়ে বেধড়ক পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুই শিক্ষার্থীকে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো— মো. রবিউল ইসলাম (১৬) ও সামির বিন সাইফ (১৬)। তারা একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

নিহত তানভীর স্কুলের নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সৃষ্ট বিরোধ মীমাংসা করে দেওয়ায় একপক্ষ তার ওপর ক্ষুব্ধ হয়। এর আগে ওইদিন দুপুর দেড়টার দিকে টিফিন ছুটির পর স্কুল থেকে সামান্য দূরে হাটহাজারী পৌরসভার পুরোনো কার্যালয় সংলগ্ন রাস্তায় দলবল নিয়ে তানভীরকে বেধড়ক পেটাতে থাকে। এতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানভীরকে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্কুল শিক্ষার্থী তানভীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া কালবেলাকে জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১০

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১১

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১২

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৩

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৫

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৬

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৭

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৮

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৯

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

২০
X