কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ডিসেম্বর থেকে মেসেঞ্জারের যে সুবিধা বন্ধ হচ্ছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ১৫ ডিসেম্বর থেকে ম্যাক ও উইন্ডোজের জন্য মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা। ১৫ ডিসেম্বরের পর ব্যবহারকারীরা আর এ অ্যাপে লগ ইন করতে পারবেন না। শনিবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন

প্রতিবেদনে বলা হয়, এই পরিবর্তন শুধু স্ট্যান্ড-অ্যালোন ডেস্কটপ অ্যাপ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। মোবাইল অ্যাপ বা ওয়েব সংস্করণে মেসেঞ্জার ব্যবহার অব্যাহত থাকবে।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষণার পর ডেস্কটপ অ্যাপে লগইন আর সম্ভব হবে না। ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে ওয়েব বা ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জার ব্যবহারে পুনর্নির্দেশ করা হবে।

মেসেঞ্জারের হেল্প পেইজে লেখা হয়েছে, ‘যদি আপনি ডেস্কটপ অ্যাপ ব্যবহার করেন তাহলে ডিপ্রেকেশন প্রক্রিয়া শুরু হওয়ার পর একটি ইন-অ্যাপ নোটিফিকেশন পাবেন। এরপর আরও ৬০ দিন ম্যাক মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করতে পারবেন। ৬০ দিন পার হয়ে গেলে আর অ্যাপটি ব্যবহার করতে পারবেন না। তাই আমরা পরামর্শ দিচ্ছি, অ্যাপটি মুছে ফেলুন, কারণ এটি আর কার্যকর থাকবে না।’

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, মেটা এই সিদ্ধান্ত নিয়েছে ডেস্কটপ অ্যাপের রক্ষণাবেক্ষণ, সিকিউরিটি এবং মাল্টিপ্ল্যাটফর্ম জটিলতার কারণে। তবে মেটা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ প্রকাশ করেনি।

এদিকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য ডেস্কটপ ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও নিরাপদ এবং স্থিতিশীল করা। তবে ব্যবহারকারীদের জন্য এটি কিছুটা অসুবিধার কারণ হতে পারে বলেও মন্তব্য অনেকের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X