কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি’ সপ্তাহ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ বিভাগের উদ্যোগে শুরু হয়েছে ‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ-২০২৫’। গত ২৪ অক্টোবর শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এতে সহযোগিতা করছে ইউনেস্কো ঢাকা অফিস ও মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক বাংলাদেশ।

সপ্তাহজুড়ে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে- র‍্যালি, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, সচেতনতামূলক অনুষ্ঠান ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে একাধিক আলোচনা সভা। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ‘ইন্টিগ্রেশন অব মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি ইন হায়ার এডুকেশন’ শীর্ষক একটি প্যানেল আলোচনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। প্যানেল আলোচনায় অংশ নেন ইউনেস্কো বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. সুসান ভাইজ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক।

বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে মিডিয়া ও তথ্য সাক্ষরতা কেবল প্রযুক্তিগত দক্ষতা নয়, বরং এটি সমালোচনামূলক চিন্তাশক্তি, তথ্যের নৈতিক ব্যবহার এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য অপরিহার্য।

তারা আরও বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা ও নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি, যাতে মিডিয়া ও তথ্য সাক্ষরতার ইকোসিস্টেম আরও শক্তিশালী হয়। ডিজিটাল যুগে বিভ্রান্তিকর তথ্য, ভুয়া সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়তে শিক্ষার্থীদের মধ্যে ‘ক্রিটিক্যাল থিংকিং’ দক্ষতা বিকাশে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে শিক্ষক, তথ্য পেশাজীবী, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X