মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে সাদা দলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ঢাবির কেন্দ্রীয় মসজিদে ঢাবি শিক্ষক‌দের সংগঠন সাদা দলের উদ্যোগে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
ঢাবির কেন্দ্রীয় মসজিদে ঢাবি শিক্ষক‌দের সংগঠন সাদা দলের উদ্যোগে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢা‌বি) বাংলাদেশ জাতীয়বাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাংলা‌দেশী জাতীয়তাবা‌দে বিশ্ব‌াসী ঢাব‌ি শিক্ষক‌দের সংগঠন সাদা দলের উদ্যোগে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

ঢাবি সাদা দলের আহবায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খানের সভাপ‌তি‌ত্বে এ সময় উপ‌স্থিত ছি‌লেন বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, সহ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, ঢা‌বি সাদা দ‌লের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম এবং অধ্যাপক আবুল কালাম সরকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, আইবিএ’র অধ্যাপক মহিউদ্দিন, ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদসহ বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষক-‌শিক্ষার্থী ও ছাত্রদ‌লের নেতৃবৃন্দ। দোয়া প‌রিচালনা ক‌রেন মসজিদের খতিব মাওলানা মুফতি নাজির আহমদ।

উল্লেখ্য, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মেডিক্যাল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার (২৩ নভেম্বর) শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X